হাওজা নিউজ এজেন্সি পাঠকদের খেদমতে সেই প্রশ্ন ও উত্তরটি নিম্নে তুলে ধরছে:
প্রশ্ন:
১. কোনো ব্যক্তি যদি উপহার হিসেবে একটি স্বর্ণমুদ্রা পান এবং ভবিষ্যতে দাম বাড়ার আশায় সেটি নিজের কাছে রেখে দেন, তাহলে পরবর্তী বছরে মূল্যস্ফীতির অতিরিক্ত যে পরিমাণ দাম বাড়বে, তার ওপর কি খুমস দিতে হবে?
২. কোনো ব্যক্তির পেশা যদি সোনা কেনাবেচা হয় এবং তাঁর ব্যবসার মূলধন যদি তিন কেজি সোনা হয়, যার খুমস তিনি ইতোমধ্যে পরিশোধ করেছেন, তাহলে পরবর্তী বছরে মূল্যস্ফীতির অতিরিক্ত সোনার দাম যতটুকু বাড়বে, তার ওপর কি খুমস দিতে হবে?
উত্তর:
১. স্বর্ণমুদ্রাটি বিক্রি না করা পর্যন্ত এর ওপর খুমস দিতে হবে না। তবে বিক্রি করার পর প্রাপ্ত অর্থ বিক্রির বছরের আয়ের অন্তর্ভুক্ত হবে। খুমসি বছর শেষে ওই অর্থের যে অংশ অবশিষ্ট থাকবে এবং জীবনযাপনের প্রয়োজনীয় ব্যয়ে (মুআনা) খরচ হবে না, সতর্কতামূলক বিধান অনুযায়ী সেই অংশের খুমস দিতে হবে।
২. বাজারে সোনার যে মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির হারকে ছাড়িয়ে যাবে, সেই অতিরিক্ত মূল্যবৃদ্ধির ওপর খুমস দিতে হবে।
আপনার কমেন্ট